শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

কক্সবাজার পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন মাবু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বর্তমান মেয়র মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলো কক্সবাজার পৌর আওয়ামী লীগ।

তবে মেয়র মুজিব নয় অবশেষে কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী মাবু। ১২ই জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভা সহ ৫ সিটি, ৩ উপজেলা, ৫ পৌরসভা ও ৬ উপ – ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।

দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান চৌধুরী, ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কক্সবাজার পৌরসভার তিন ওয়ার্ড থেকে পরপর তিন বার কাউন্সিলর নির্বাচিত হওয়া মাবু ভারপ্রাপ্ত মেয়র ও ছিলেন।

আরও পড়ুন:

৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

একের পর এক আগুন ষড়যন্ত্র কি না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ পাওয়া সংবাদ