সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
রাজনীতি

৫ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ৫টি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সিটি করপোরেশনগুলো হলো- গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী এবং বরিশাল ৷

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয় ৷

তারা হলেন- গাজীপুরে আজমতউল্লা খান, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুধী, রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বরিশালে আবুল খায়ের আব্দুল্লা।

আজ (শনিবার) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান ৷

সর্বশেষ পাওয়া সংবাদ