সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
রাজনীতি

একের পর এক আগুন ষড়যন্ত্র কি না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : একের পর এক বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়াতে হবে।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখতে হবে। তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে। সকলকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।

সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন:

দাবদাহে চুয়াডাঙ্গায় দুর্বিষহ জনজীবন, ঘরে থাকার পরামর্শ

২০১৬ সালেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় নিউ সুপার মার্কেট: ফায়ার সার্ভিস

দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

সর্বশেষ পাওয়া সংবাদ