শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

পৌরসভা নির্বাচনে মেয়র মুজিবকে জেলা ও পৌর আ’লীগের সমর্থন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছে জেলা ও পৌর আওয়ামী লীগ।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বক্তারা বলেন, মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে কক্সবাজার পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে পৌর এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মেয়র মুজিবের বিকল্প নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। সকলে যার যার অবস্থান থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের কথা জানানোর আহ্বান করা হয়।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপিকা এথিন রাখাইন, শাহা আলম চৌধুরী, এড: বদিউল আলম সিকদার, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, এড: রনজিত দাশ, আবদুল খালেক, খোরশেদ আলম কুতুবী, ইউনুস বাঙালী, এড: তাপস রক্ষিত, ডা: মাহবুবর রহমান, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এম এ মনজুর, ডক্টর নুরুল আবছার, সোনা আলী, আমিনুর রশিদ দুলাল, জিয়া উদ্দিন, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, পৌর আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, ডা: পরিমল কান্তি দাস, মিজানুর রহমান, এড: বাবুল দাশ, গিয়াস উদ্দিন, সত্যপ্রিয় চৌধুরী দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, কোষাধ্যক্ষ কাসেম আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ-দফতর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা ফরহাদ রেজা, সাগর পাল ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাধারণ সম্পাদক ওসমান গণি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী সাহেদ, ১৩নং সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস।

সর্বশেষ পাওয়া সংবাদ