সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি
রাজনীতি

মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ ওবায়দুল কাদেরের

কর্পোরেট সংবাদ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের কোনো একটি উপ-কমিটিতে রাখতে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান মাহি। তখন রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

এ বিষয়ে মাহির স্বামী ও গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা রাকিব সরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করি। সেখানে মাহি এলাকায় রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করে। এসময় দলের সাধারণ সম্পাদক মাহিকে এলাকায় রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা বলেন। সামনে উপ-কমিটি গঠন হবে, সেখানে মাহিকে রাখার জন্য দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়েছেন।’

দলীয় সূত্র জানায়, মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন। তখন দলের সাধারণ সম্পাদক উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বলেন, ‘সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের।

সম্প্রতি মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (একাংশের) যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। বিএনপির ছেড়ে দেওয়া চাপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

মনেনায়নপত্র সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, দলের মনোনয়ন না পেলেও যাকেই নৌকা দেওয়া হবে তার পক্ষেই মাঠে কাজ করবেন। অবশ্য উপনির্বাচনে সেই কথা রেখেছেন এ চিত্রনায়িকা। চাপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকা পান মো. জিয়াউর রহমান। নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত এলাকায় নৌকায় ভোট চেয়েছেন মাহি। মাহির পুরো নাম শারমিন আক্তার নিপা। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

এই সম্পর্কিত আরো

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

ছেঁড়া-ফাটা নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা, না মানলে শাস্তি