মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
রাজনীতি

নরসিংদীতে মঈন খান

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে সরকারে এসেছে। কোনো ভুয়া ভোটে নয়। বিএনিপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে।

তিনি বলেন, দেশে গুটি কয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়ার সুযোগে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না| যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, সম্প্রতি মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মুখ্য বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গ্রামের নারীদের জন্য, বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করব।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যা যা বলেছে তা বাস্তবায়ন করা হচ্ছে, যা বলেনি জনগণের স্বার্থে তাও বাস্তবায়ন করছে বর্তমান সরকারভ বিএনপি উন্নয়নের সরকার, জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই বিএনপি রাজনীতি করে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ