শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
ফটো গ্যালারী

জয়পুরহাটে সরিষার বাম্পার ফলনের আশা

কর্পোরেট সংবাদ ডেস্ক : জয়পুরহাট জেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় সরিষার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাটির গুণাগুন ও আবহাওয়া ভালো থাকায় এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ । জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্র জানায়, জয়পুরহাট জেলা মূলত বরেন্দ্র অঞ্চলের আওতাভুক্ত হওয়ার কারণে সরিষা চাষের জন্য মাটির গুণাগুন ও আবহাওয়া বেশ উপযোগী। বর্তমান কৃষি বান্ধব সরকার বিভিন্ন ফসল উৎপাদনে প্রণোদনা কর্মসূচি চালু করায় জেলায় বিগত সাত বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক হারে সরিষার চাষ হয়েছে জয়পুরহাট জেলায়। এরমধ্যে রয়েছে ২০১৭-১৮ অর্থ বছরে ১০ হাজার ৭৯০ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ১২৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২০ হাজার ৪২৪ মেট্রিক টন।

২০১৮-১৯ অর্থ বছরে ১১ হাজার ১৫৫ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৩১৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২০ হাজার ৫৯৪ মেট্রিক টন। ২০১৯-২০ অর্থ বছরে ১১ হাজার ৪১৫ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৫২৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২০ হাজার ৬১৬ মেট্রিক টন। ২০২০-২১ অর্থ বছরে ১১ হাজার ৩৫০ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৪২৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২১ হাজার ১১০ মেট্রিক টন। ২০২১-২২ অর্থ বছরে ১১ হাজার ৫৫০ হেক্টর জমিরে বিপরীতে চাষ হয়েছে ১২ হাজার ৮৫৫ হেক্টর। এতে সরিষা উৎপাদন হয়েছে ২১ হাজার ২১০ মেট্রিক টন ।

২০২২-২০২৩ ফসল উৎপাদন মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ১৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে ১৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে। এতে সরিষার উৎপাদন হয়েছে ২৪ হাজার ২৭৫ মেট্রিক টন এবং চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে জেলায় সরিষা চাষের ২১ হাজার ৩৪৯ হেক্টরের জমির বিপরীতে চাষ হয়েছে ১৯ হাজার হেক্টর জমিতে। এতে ৩৫ হাজার মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে এবার। জেলার গ্রামীণ পথঘাট এখন সরিষার হলুদ রং এ ভরে উঠেছে।

কৃষি বিভাগ আরো জানায়, উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য বিএডিসি ১০ হাজার ৩৫০ কেজি উন্নত মানের সরিষা বীজ সরবরাহ করেছে কৃষকের মাঝে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত জাতের সরিষা বীজের মধ্যে রয়েছে বারি-১৪, ১৭ ও সম্পদ। জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় সরিষার চাষ তুলনামূলক বেশি হয়ে থাকে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, অন্যান্য ফষলের তুলনায় খরচ কম হওয়া, সরকারের প্রণোদনা কর্মসূচির পাশাপাশি সরিষার দাম ভালো পাওয়ায় জেলায় সরিষার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান উপ পরিচালক রাহেলা পারভীন। আবহাওয়া ভালো থাকায় সরিষার এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছন কৃষি বিভাগ ও কৃষকরা। খবর বাসস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ