সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
ফটো গ্যালারী

অবিকল মানুষের মতো টিভিতে খবর পড়ল রোবট লিসা

অনলাইন ডেস্ক : ভারতে সংবাদ সম্প্রচারের ভাষাটাই যেন বদলে গেল রাতারাতি! গত রবিবার রাতে আলোড়ন ফেলে দিল ওড়িশার বেসরকারি চ্যানেল ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ওরফে কৃত্তিম মেধার হাত ধরে সমুদ্র তীরবর্তী রাজ্য ইতিহাস করে ফেলল। তারা ভার্চুয়াল সংবাদ পাঠিকাকে দিয়ে খবর পড়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিকে হাতিয়ার করে।

লিসাই ভারতের প্রথম এআই পাওয়ার্ড ভার্চুয়াল নিউজ অ্য়াঙ্কার (AI-powered virtual news anchor) হিসেবে ইতিহাস লিখল।

প্রথমদিন সংবাদ পরিবেশিকা লিসাকে একটি হ্যাণ্ডলুমের শাড়ি ও মেরুন রঙের ব্লাউজে দেখা যায়। মজার বিষয় হচ্ছে, রোবটটি দেখতে অবিকল মানুষের মত। তার কথা বলার ধরণও চমকে দেওয়ার মত। শুধু ওড়িশা ভাষায় নয়, একইসঙ্গে ইংরেজিতেও বেশ স্বচ্ছন্দ লিসা। রোবটের কথা বলার ধরন থেকে সব কিছু উপস্থিত দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে। কারোর পক্ষেই বোঝা সম্ভব হয়নি যে, লিসা রক্তমাংসের মানুষ নন। তিনি আসলে প্রযুক্তির ফসল।

ওটিভি-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লিসাকে ওড়িশাতে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে। পাশাপাশি লিসার উপস্থিতি থাকবে সকল সোশ্যাল মিডিয়ায়। এখন থেকে দিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে রোবটটি

এখন প্রশ্ন এআই নিউজ অ্যাঙ্কার আসলে কী? কীভাবে তারা কাজ করে? কম্পিউটারের মাধ্যমে অবিকল মানুষের মতো দেখতে মডেল তৈরি করা হয়। যাকে প্রাণবন্ত অ্যাঙ্কার করে গড়ে তোলা হয়। এরকম অ্যাঙ্কার নিঁখুত ভাবে আবেগ দিয়েই নিউজ স্টোরিজ পড়তে পারে। পড়ার ক্ষেত্রে রিয়ালিস্টিক স্পিচ ও ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করে প্রযুক্তি। এমনকী কোনও কোনও অ্যাঙ্কার একেবারে রিয়াল-টাইমে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারে। ২৪X৭ ব্রেকিং নিউজও কভার করতে পারে। কোনও দর্শকের পছন্দ মতোই এই অ্যাঙ্কারকে ব্যবহার করা যায়। উদ্দেশ্যমূলক প্রচারের জন্য এরকম অ্যাঙ্কারকে দিয়ে ভুল তথ্যও পরিবেশন করানো যায়! এই ভয়টিও থেকে যায়।

বিশ্বের প্রথম এআই নিউজ অ্যাঙ্কার নিয়ে এসেছিল চীনা সংবাদ সংস্থা জিনহুয়া। অ্যাঙ্কার কিউ হাও চমকে দিয়েছিল সকলকে। এরপর অনান্য দেশ এআই অ্যাঙ্কার নিয়ে আসে খবরের দুনিয়ায়। তবে ভারতে লিজাই প্রথম। এআই বুঝিয়ে দিচ্ছে যে, আগামীর পৃথিবী হবে কৃত্তিম মেধার। এই প্রযুক্তিই দশ বছরের মধ্যে বুক চিতিয়ে শাসন করবে সকল ক্ষেত্রে। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী