শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
ফটো গ্যালারী

রবীন্দ্রনাথ ঠাকুরের লুকে অনুপম খের

বিনোদন ডেস্ক : অবিকল যেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুক্রবার একটি শর্ট ভিডিয়ো ঘিরে হইচই পড়ে যায় নেটপাড়ায়। ভিডিয়োটি টুইট করেন বলিউড অভিনেতা অনুপম খের। সেই ভিডিয়ো দেখে ছিটকে যায় নেটিজেনরা। এক ঝলকে দেখা মুশকিল ভিডিয়োর ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর নন, বরং অনুপম নিজেই।এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে বড়পর্দায় আসছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। দ্য কাশ্মীর ফাইলসের পর ফের একটি ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে।

এই মুহূর্তে তিনি মেট্রো ইন ডিনো এবং দ্য ভ্যাকসিন ওয়ার-সহ বেশ কয়েকটি ছবির শুটিংয়ে ব্যস্ত। তাহলে কী এরপর রবি ঠাকুরের বায়োপিকে দেখা যাবে অনুপম খেরকে? তা অবশ্য খোলসা করেননি অভিনেতা। এখনও ছবির নাম, বিষয়বস্তু এবং মুক্তির তারিখ কোনটাই প্রকাশ্যে আনেননি অনুপম খের। তবে তিনি জানান যে এটি হতে চলেছে তাঁর ৫৩৮ তম ছবি। অভিনেতা অনুপম খের জানিয়েছেন যে তাঁর ৫৩৮ তম ছবিতে দার্শনিক এবং প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি।

গুরুদেবের লুকে অনুপমকে দেখে চেনা দায়! ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই ভিডিয়োতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই পোশাক পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাদা চুল, লম্বা দাড়ি, প্রস্থেটিক মেকআপে সাজানো হয়েছে অভিনেতাকে। ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে বাজছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘সখী, ভাবনা কাহারে বলে’। টুইটে অনুপম খের লেখেন, “আমি আমার ৫৩৮ তম প্রজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করব। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি!”

অভিনেতাকে এই লুকে দেখে হইচই নেটপাড়ায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এক অনুরাগী লিখেছেন, ‘এবং আমি নিশ্চিত যে এটি আপনার চেয়ে ভালো কেউ করতে পারবে না।’ কেউ আবার লিখেছেন, ‘আপনি আসলেই তাঁর মতো দেখতে লাগছেন।’ অন্য এক নেটিজেন লেখেন, ‘অনেকেই হয়তো আপনাকে দেখে গুলিয়ে ফেলবে’। কেউ আবার লিখেছেন ‘অসাধারণ’।

প্রসঙ্গত বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি দ্য ভ্যাকসিন ওয়ার, কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সিতেও গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে অনুপমকে। এছাড়াও অনুপমকে শীঘ্রই দেখা যাবে পরিচালক অনুরাগ বসুর আগামী অ্যান্থেলজি ফিল্ম ‘মেট্রো ইন ডিনো’ তে দেখা যাবে।

অনুপম ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, আলি ফজল এবং নীনা গুপ্তা। সম্প্রতি ঘোষণা করা হয় আগামী বছর ২৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বলিউডের সবচেয়ে দামী নায়িকা দীপিকা

বিয়ের পর সিনেমা করবেন না পূজা চেরী!

▐ সর্বশেষ পাওয়া সংবাদ