সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
ফটো গ্যালারী

বাবার পথ ধরে এবার বড় পর্দায় আল্লু অর্জুনের মেয়ে

বিনোদন ডেস্ক : মাত্র ৬ বছর বয়সেই ঝুলিতে ‘শকুন্তলম’-এর মতো ছবি। বাবা আল্লু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেই এগোচ্ছে মেয়ে আল্লু অরহা। বড় পর্দায় অরহার আত্মপ্রকাশ সামান্থা রুথ প্রভুর সঙ্গে।

বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিটি বিপুল বৈভবে বানাতে কোনও খামতি রাখছেন না পরিচালক গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স থেকে থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘শকুন্তলম’-এর।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে থাকছে দক্ষিণী সুপারস্টার মোহন বাবু ও অদিতি বালনের ক্যামিয়ো। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্বয়ং স্বর ব্রহ্ম মণি শর্মা। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি। সেই ছবির হাত ধরেই সেলুলয়েডে পা আল্লু পরিবারের খুদে সদস্য অরহার।

মেয়ের প্রথম ছবির কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন আল্লু অর্জুন। ইনস্টাগ্রামে পোস্ট করে দক্ষিণী সুপারস্টার জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। লেখেন, ‘‘মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’’ সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জিফাইভ

শৈশবে বাবাকে হারিয়ে যেভাবে সংগ্রাম করে এ আর রহমান হয়েছেন

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী