বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের টিম সাউদিকে হটিয়ে শীর্ষ উইকেট শিকারী এখন সাকিব।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। এতে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাকিব।

১১৪ ম্যাচে সাকিবের উইকেট এখন ১৩৬টি। ১০৭ ম্যাচে সাউদি আছে ১৩৪ উইকেট।

৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

আরও পড়ুন:

লিটন-সাকিব নৈপুন্যে আইরিশদের গুড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল মেসির

সর্বশেষ পাওয়া সংবাদ