বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ

বিনোদন ডেস্ক : তিনি শুধু বলিউডের নন, সারা পৃথিবী জুড়েই রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের ফ্যান। অ্যাক্টিং স্কিল, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তাঁর বিনয়ী স্বভাবের জন্য তিনি অচিরেই হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। কিছুদিন আগেই রেড সি ফিল্ম ফেস্টিভালে তাঁকে দেখে শ্যারন স্টোন যেভাবে অবাক হন তা দেখে বোঝাই যায় যে, তিনিও শাহরুখ খানের ফ্যান।
সম্প্রতি বিশ্বের অন্যতম লিডিং ম্যাগাজিন প্রকাশ করে সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা অভিনেত্রীর তালিকা। সেই তালিকায় রয়েছেন একজনই ভারতীয়, তিনি হলেন শাহরুখ খান।

সোশ্যাল মিডিয়ায় দ্য এম্প্যায়ার প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। এ যাবৎ সর্বকালের সেরা ৫০ অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোটেই তৈরি হয়েছে সেই তালিকা। শাহরুখ খান ছাড়া যাঁরা এই তালিকায় রয়েছেন ডেনজেল ওয়াশিংটন, টম ক্রুজ, ফ্লোরেন্স পাগ, টম হ্যাঙ্কস সহ আরও অনেকে। তবে শাহরুখ ছাড়া আর কোনও ভারতীয়ই জায়গা পায়নি সেই তালিকায়। দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিক্স প্যাক নিয়ে অ্যাকশন মুডে ফিরছেন তিনি। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’।

প্রসঙ্গত, ‘পাঠান’ নিয়ে বিতর্ক তুঙ্গে। চার বছর ধরে শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছে তাঁর ফ্যানেরা। তেমনই এই ছবি বন্ধের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। অ্যাকশনে ভরপুর এই ছবি প্রথম থেকেই খবরের শিরোনামে। কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির প্রথম গান বেশরম রং। সেই গানে শার্টলেস শাহরুখ ও বিকিনি পরিহিতা দীপিকাকে নিয়ে চর্চ্চা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের আরেক চরিত্র পাঠানকে নিয়ে বিতর্কের শেষ নেই। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ