শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

শিক্ষা বিস্তারে মাইলফলক হিসেবে কাজ করছে নটরডেম কলেজ : স্পিকার

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি আরো বলেন, কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে দেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।

শনিবার (২৮ জানুয়ারি) ড. শিরিন শারমীন চৌধুরী নটরডেম কলেজ মাঠে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি নটর ডেম কলেজ ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এমপি এবং নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও।

এতে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহবায়ক বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরী করেন।

এসময় তিনি নটর ডেম কলেজ অ্যালামনাইয়ের সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশানসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা গ্রহণের জন্য নটরডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতিও আহবান জানান।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ অতিথিবৃন্দ ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এছাড়াও অনুষ্ঠানে নটর ডেম কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ