রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

হেগ শহরে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের

কর্পোরেট সংবাদ ডেস্ক : নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে এক কট্টর ডানপন্থীর সাম্প্রতিক পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকান্ডের গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করেও এর প্রতিবাদ জানায়।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাক্সিক্ষত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।

সম্প্রতি নেদারল্যান্ডস ও সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। চরম ডানপন্থী একজন ডাচ রাজনীতিক ও ইসলামোফোবিক গ্রুপ পেগিডার নেতা এডুইন ওয়াগেনসভেল্ড গত রোববার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে কুরআনের পৃষ্ঠা ছিড়ে ফেলেন। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুরআনের ছিড়ে ফেলা সেই পৃষ্ঠাগুলো আগুনে পুড়ছেন ওয়াগেনসভেল্ড।

এর একদিন আগে সুইডেনে উস্কানিমূলক ইসলামোফোবিক বিক্ষোভ হয়। সেখানে ড্যানিশ একজন চরমপন্থি কুরআনের একটি কপি পুড়ে ফেলে। পুলিশের অনুমতি নিয়েই এমন বিক্ষোভের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

‘স্মার্ট বাংলাদেশে’ গড়ার মূল চাবিকাটি হবে ডিজিটাল সংযোগ : প্রধানমন্ত্রী

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

সর্বশেষ পাওয়া সংবাদ