সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের সেবায় আজ বুধবার (২৫ জানুয়ারি) থেকে মিরপুরের পল্লবী স্টেশনও চালু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার পর পল্লবী স্টেশনে এসে থামে মেট্রোরেল। একইসঙ্গে মেট্রোরেলের চলাচলের সময়েরও পরিবর্তন হয়েছে। এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের নতুন একটি চলাচলের পথ উন্মুক্ত হলো। মেট্রোরেলের মাধ্যমে তারা এখন অনায়াসে উত্তরা ও আগারগাঁও যেতে পারবেন।

আজ সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে ট্রেন। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।

পল্লবী স্টেশন চালু করতে গতকাল মঙ্গলবার চলে পরিচ্ছন্নতার কাজ। চলে ধোয়ামোছা। পরিকল্পনা অনুযায়ী, মেট্রো স্টেশনে মাত্র ৩০ সেকেন্ড থামবে ট্রেন। তবে প্রথম দিকে যাত্রীদের অভ্যস্ত করতে ওঠানামার জন্য ১০ মিনিট ট্রেন থামানো হবে। ধীরে ধীরে যাত্রাবিরতির সময় কমানো হবে।

১১.৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ী-আগারগাঁও রুটে স্টেশনের সংখ্যা ৯টি। আজ পল্লবীসহ সচল হচ্ছে তিনটি। উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে আগামী ২৬ মার্চ থেকে ট্রেন থামবে।

পল্লবী থেকে আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। দিয়াবাড়ীর ভাড়াও ৩০ টাকা।

গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করত। তবে এই শিডিউলকে আরও ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ আজ হতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এছাড়া যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে মেট্রোরেলের গেট খোলা হবে। সর্বশেষ যাত্রীরা ১২টা পর্যন্ত মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।

এই বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আজ ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হচ্ছে। ওইদিন থেকে তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে। উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা, আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনে যাতায়াতের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ