বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
জাতীয়

মেট্রোরেল দিনে চলবে ৪ ঘণ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকার বুকে চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। আগামী বুধবার (২৮ ডিসেম্বর) বহুল প্রতীক্ষিত এ মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরবাসীকে যানজট মুক্ত করতে এ রেল বাণিজ্যিকভাবে যাত্রীদের নিয়ে ছুটবে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে। তবে পূর্ণ অপারেশনে আসতে আগামী ২৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজধানীবাসীকে।

এর আগ পর্যন্ত দিনে চার ঘণ্টা করে চলবে এই ট্রেন। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতি সপ্তাহে বা ১০ দিন পর শিডিউল পরির্বতন করা হবে। আর সর্বোচ্চ ২০০ জন যাত্রীকে একটি ট্রেনে চড়ানো হবে। প্রথম দিকে এই ট্রেন মধ্যবর্তী কোনো স্টেশনে থামবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়, ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রথম যাত্রী হিসেবে তিনি মেট্রোরেলে ভ্রমণ করবেন। ২০২৩ সালের মার্চ মাসে এমআরটি লাইন-৬ এর প্রথম অংশে পূর্ণাঙ্গ অপারেশন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও জানা গেছে, গত ১৮ ডিসেম্বর জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার প্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরামর্শকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে শুরুর দিকে মেট্রোরেল কীভাবে এবং কত সময় পরিচালনা করা হবে; যাত্রীদের কীভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, ২৯ তারিখ সকাল থেকে আমাদের যে কর্মসূচি আছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ চার ঘণ্টা চালানো হবে। প্রথমদিকে কোনো স্টেশনে দাঁড়াবে না। উত্তরা থেকে একটি ট্রেন আর একটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। উভয় দিকে ট্রেনগুলো প্রতি ১০ মিনিট পরপর চলাচল করবে বলে জানানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ