মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
জাতীয়

ইজতেমা উপলক্ষে আজ মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ৯ ঘণ্টা। রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার। মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলানো হবে।

যুগ্ম সচিব বলেন, এই উপলক্ষে যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে শুধু ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে (উত্তরা উত্তর ও আগারগাঁও) এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ। বেলা ১২টার পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আয়োজন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান