বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক
জাতীয়

বিশ্ব ইজতেমার কারণে স্কাউটস কর্মসূচি স্থগিত করলেন প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে আজ শনিবার বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার সন্ধ্যায় জানান, “বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরীতে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কর্মসূচি ছিল।

রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের এই পর্ব শুরু হয়েছে। গত ১৩-১৫ জানুয়ারী একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে অ্যালামনাইয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের আহ্বান প্রধানমন্ত্রীর

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান

নড়াইলে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক