রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার 'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
জাতীয়

মিয়ানমার থেকে আরও ৫ সীমান্তরক্ষী আশ্রয় নিল বাংলাদেশে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে বিদ্রোহীদের তোপের মুখে আরও ৫ সামরিক বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

রোববার (৪ ফেব্রুয়ারী) তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত ছিলো বলে জানা গেছে।

এর আগে মিয়ানমার থেকে পালিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ১৪ সদস্য আশ্রয় নেয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে। ভোরে মিয়ানমারের চলমান সংঘর্ষের কারণে তারা দেশটি থেকে পালিয়ে আসে।

আজ রোববার সকাল থেকে মিয়ানমার সীমান্ত থেকে মুহুর্মুহু গুলি ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে তুমব্রু সীমান্তে। ধারণা করা হচ্ছে দু সীমান্তের ৩৪ নং পিলারের ওপাড়ে মিয়ানমার অংশে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠির সাথে ব্যাপক সংঘর্ষ চলছে।

এদিকে একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলির মাঝে কোন উপায় না দেখে ১৪ জনের মতো মিয়ানমার মীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্য বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করেছে। রোববার সকালের দিকে তুমব্রু সীমান্তের বাংলাদেশ অংশে তারা ঢুকে পড়ে। তারা বাংলাদেশে ঢুকে পড়লে এদেশের মানুষ তাদের আশ্রয় দেয়।

পরে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিজিপির ১৪ সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিজিবির ক্যাম্পে কাছে আশ্রয় নিয়েছে।

এই সম্পর্কিত আরো

৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

দুই কার্গো এলএনজি ও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা