শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
জাতীয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)
 
বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
 
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র দাখিলের স্থান নির্বাচন কমিশনের সচিবালয় ভবনে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামী ২২ ও ২৩ এপ্রিল।
 
ইসি সচিব আরও জানান, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদনের জন্য ২৬ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। কেউ যদি কারও বিরুদ্ধে আপিল করেন তাহলে তা ২৭ ও ২৮ এপ্রিল তারিখে নিষ্পত্তি করা হবে।
 
তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।
 
ইসি সচিব জানান, আসন বন্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।
 
ইসি সচিব জানান, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে নির্বাচন ব্যবস্থাপনা দুই অনুভাগের দায়িত্বে আছেন রিটার্নিং অফিসার মইনুদ্দিন খান এবং নির্বাচন পরিচালনা অধি শাখার দায়িত্বে রয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন।
 
এছাড়া আরও চারজন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছে নির্বাচন কমিশন।
 
তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
এর আগে, গত ৬ মে নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা আজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত