শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই এ সনদ কার্যকর করতে সক্ষম এবং এর বাস্তবায়নের পদ্ধতিও সনদের মধ্যেই উল্লেখ রয়েছে।
 
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের অক্ষরে রচিত। এটি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাস্তবায়নের কথা সনদেই স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই গণভোট বাতিল হলে সনদ বাতিল হবে এমন দাবি বিভ্রান্তিকর। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশ মানবেন, আবার রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবেন এটি দ্বিচারিতা।
 
তিনি আরও বলেন, জুলাই সনদের ২২ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচনে সনদে স্বাক্ষরকারী দলগুলোকে অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দিতে হবে। এ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি প্রায় ৫ শতাংশ নারী প্রার্থী দিয়েছে, যদিও পুরোপুরি তা অর্জন করতে পারেনি।
 
জ্বালানি তেল সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, একটি মহল কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুত করছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কঠোর প্রয়োগ করা হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
 
প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীরাও সতর্ক ভূমিকা পালন করবে।
 
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন