শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
জাতীয়

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
 
তিনি প্রত্যাশা করেন, এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
 
পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
 
প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।
 
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন। সূত্র-বাসস।

এই সম্পর্কিত আরো

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২