মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
জাতীয়

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার- মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।
 
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী।
 
তিনি জানান, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
 
জানা যায়, দুপুর ২টা ৩৬ মিনিটে দুদকের এই শীর্ষ কর্মকর্তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করেন। মাত্র ১০ মিনিটের মধ্যেই পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ভবন থেকে বেরিয়ে যান। 
 
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দুই দিন আগে ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহসান ফরিদকে।

এই সম্পর্কিত আরো