মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
জাতীয়

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চট্টগ্রামে ২৫ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজাহ এর এয়ারফিল্ড এ পর্যন্ত চট্টগ্রাম বিমান বন্দর থেকে ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 
 
সোমবার (২ মার্চ) চট্টগ্রাম বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মধ্যপ্রাচ্যগামী দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। 
 
মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। 
 
এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। 
 
এদিকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 চট্টগ্রাম বিমানবন্দরে আজ সকাল সোয়া ৮টায় অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। 
 
সবমিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারী থেকে চট্টগ্রাম বিমান বন্দরে ২৫ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এই সম্পর্কিত আরো