মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন—এমন আলোচনা ছড়ালেও অন্তর্বর্তী সরকার এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। 
 
নিজেও পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তবে চুক্তিভিত্তিক মেয়াদ শেষের আগেই দায়িত্ব ছাড়তে পারেন—এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে। এতে বাংলাদেশ পুলিশের নেতৃত্বে সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
 
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, পুরোনো নেতৃত্বের পরিবর্তে ক্লিন ইমেজের নতুন কাউকে দায়িত্ব দিলে বাহিনীর কার্যক্রমে গতিশীলতা বাড়তে পারে। এ প্রেক্ষাপটে বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা ও বর্তমান অতিরিক্ত আইজিপি, সিএমপি কমিশনার হাসিব আজিজ আলোচনায় রয়েছেন।
 
বর্তমান সময়ে দেশের সব মেট্রোপলিটন এলাকায় সিএমপি কমিশনার হাসিব আজিজকে সেরা হিসেবে বিবেচনা করা হয়। ৫ আগস্টের পর তিনি চট্টগ্রাম মহানগরের পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রেখে স্পষ্ট বার্তা দিয়েছেন। অনেক সফলতাও ঝুঁলিতে। 
 
আইজিপি পদে আলোচনায় সবচেয়ে বেশি নাম উঠে এসেছে বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা, সিএমপি কমিশনার হাসিব আজিজ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রশাসনে ব্যাপক রদবদল ঘটে। একই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়, তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন।
 
চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, পদত্যাগের গুঞ্জন ইতোমধ্যেই ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছে। হাসিব আজিজ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিআইডি ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।
পরবর্তী অংশ পাঠান।
 
হাসিব আজিজ ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুরের সফিপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (১৯৯৫) এবং যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটি থেকে এমএ (২০০৫) ডিগ্রি অর্জন করেছেন।
 
১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন।
 
হাসিব আজিজ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে ২০২৫ সালের ১৮ মে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হন।
 
এই পদোন্নতি অনুমোদন করেন প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে। একই প্রজ্ঞাপনে আরও ১১ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।
 
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের পর নতুন সরকার শপথ নেওয়ার পর মন্ত্রীসভা সিদ্ধান্ত নেবে আইজিপি হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে কি না। বাহারুল আলমের পদত্যাগ নিয়ে কিছু বিতর্ক থাকলেও আদালত রিট খারিজ করেছে।
 
আইজিপি পদে আরো আলোচনায় রয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। পাশাপাশি আলোচনার কেন্দ্রে আছেন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান।

এই সম্পর্কিত আরো