মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গণি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
 
২০২৪ সালের ২২ ডিসেম্বর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ছিলেন।
 
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
 
উল্লেখ্য, প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির ছেলে ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শিক্ষা গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
 
কর্মজীবনে তিনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্ট-এর মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকার-এর একান্ত সচিব, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়-এ দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
 
 
No description available.

এই সম্পর্কিত আরো