রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে
জাতীয়

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে সব মিলিয়ে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৯টি। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের সুবিধার্থে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসন।

এ ছাড়া জেলার সব কয়টি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, সাতক্ষীরার চারটি আসনের ৬০৯টি কেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সব কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৩ হাজার ২৮১টি ও অস্থায়ী রয়েছে ১২৯টি। সেগুলোর মধ্যে ১৭৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ৪৩০টি সাধারণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-২ আসনের অন্তর্ভুক্ত সদর ও দেবহাটা উপজেলায় সর্বোচ্চ ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। সবচেয়ে কম সাতক্ষীরা-৪ আসন শ্যামনগর উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এসব আসনে মোট ভোটার রয়েছেন ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছে ১৪ জন।

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের অন্তর্ভুক্ত দুটি উপজেলায় মোট ১৬৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৫০টি ও সাধারণ কেন্দ্র ১১৮টি।

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে দুটি উপজেলায় মোট ১৮০টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৬০টি ও সাধারণ কেন্দ্র ১২০টি।

সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে দুটি। উপজেলায় মোট ১৬৫টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৪০টি ও সাধারণ কেন্দ্র ১২৫টি।।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে একটি উপজেলায় মোট ৯৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ২৯টি ও সাধারণ কেন্দ্র ৬৭টি।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোট কেন্দ্রে সব কয়টি কেন্দ্রেই থাকবে সিসি ক্যামেরার আওতাভুক্ত।

নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধায়নে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। ভোট কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজ এরই মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে।

আগামী সপ্তাহের মধ্যে সব কয়টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে আরও জানান তিনি।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গুরুত্বপূর্ণ কেন্দ্র শুধু ঝুঁকি বিবেচনায় নয় বরং দূরত্ব বিবেচনায়ও করা হয়েছে। এমনকি ভোট কেন্দ্রের ভবনের অবস্থা ভালো না হলেও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ-এর মধ্যে ধরা হয়েছে। জেলার চারটি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের সুবিধার্থে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ দিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার সীমান্ত এলাকাতেও জোরদার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা কার্যক্রম।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত মোট ৪ হাজার ৪২৭কিলোমিটার সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন ও ২৪ ঘণ্টাব্যাপী প্রক্রিয়া। এই দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জনগণকে একটি ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাসহ সংশ্লিষ্ট তিনটি জেলার ২১টি উপজেলার অন্তর্ভুক্ত ১২টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উপজেলাভেদে সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন নির্বাচনী এলাকায় ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

উল্লেখ : সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচজন প্রার্থী । এরা হলেন জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) প্রতীকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা) প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম (ডাব) প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. হাবিবুর ইসলাম হাবিব (ধানের শীষ) প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা) প্রতীক নিয়ে।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি রবিউল ইসলাম (হাতপাখা) প্রতীক নিয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক (দাঁড়িপাল্লা) প্রতীকে, এ ছাড়া বিএনপির মো. আব্দুর রউফ (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান (লাঙ্গল) এবং বাংলাদেশ জাসদের মো. ইদ্রিস আলী (মোটরগাড়ি) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

সাতক্ষীরা-৩ (আশাশনি-কালিগঞ্জ) আসনে বিএনপির কাজী আলাউদ্দিন (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়াজেদ কুরুনী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম (ফুটবল), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর রুবেল হোসেন (রকেট) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হাফেজ মুহা. রবিউল বাসার (দাঁড়িপাল্লা) নিয়ে লড়ছেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এস. এম. মোস্তফা আল মামুন (হাতপাখা), বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী জি. এম. নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ (লাঙ্গল) এবং বিএনপির মো. মনিরুজ্জামান (ধানের শীষ) প্রতীক নিয়ে ভোটের মাঠে নামছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং অন্যান্য ১৩ জন। এই বিপুল ভোটারের একটি বড় অংশ ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ, যাদের ভোটের সিদ্ধান্ত যেকোনো আসনের ফলাফল মুহূর্তেই পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন সীমানা অনুযায়ী সাতক্ষীরা-১ আসন (তালা ও কলারোয়া) মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৮৭৩ জন, নারী ২ লাখ ৪৮ হাজার ৯৭৩ জন এবং অন্যান্য ২ জন।

সাতক্ষীরা-২ আসনে সাতক্ষীরা (সদর ও দেবহাটা)মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন। এখানে পুরুষ ২ লাখ ৬৫ হাজার ৯৬৫ জন, নারী ২ লাখ ৬৯ হাজার ৬৮৫ জন এবং অন্যান্য ৪ জন।

সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি ও কালিগঞ্জ) মোট ভোটার ৫ লাখ ২ হাজার ২২১ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৯৮৩ জন, নারী ২ লাখ ৪৮ হাজার ২৩৫ জন এবং অন্যান্য ৩ জন।

এবং শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ২৭ জন, নারী ১ লাখ ৪৮ হাজার ২১ জন এবং অন্যান্য ৪ জন।

প্রতীক বরাদ্দের পর চারটি আসনেই প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণা জোরদার করেছেন।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে