শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
জাতীয়

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। 

বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত সিলেটের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি নগরীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, কিছু কিছু কেন্দ্রে ড্রোন থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে বডিওর্ণ ক্যামেরা ও ডগ স্কোয়াড থাকবে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সব মিলিয়ে বলা যায় আমাদের প্রস্তুতি খুবই ভালো।’

এই সম্পর্কিত আরো