শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:

ভোটের আগে-পরে মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ও পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ২৪ ঘণ্টার জন্য নিষেধ থাকবে অন্যান্য যন্ত্রচালিত যান চলাচল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়েরর নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষর করা পরিপত্রে  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

অন্যদিকে ১০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিনদিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
 
জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন। অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি। জরুরি সেবা যেমন—ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন। বিমানবন্দরে যাওয়া-আসা করার যাত্রী বা আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস)। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।

নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন বা শিথিল করতে পারবেন।

এই সম্পর্কিত আরো

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল