শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
জাতীয়

পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।’
 
বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে-কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। 

তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
 
তিনি বলেন, সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ। তবে এখন বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সেজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেয়া হয়েছে।

 

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল