রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং
জাতীয়

সিরাজগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

সিরাজগঞ্জ প্রতিনিধি: গণভোট ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম অংশ নেন এবং ভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে উপদেষ্টা নুরজাহান বেগম দেশের বিভিন্ন খাতে পূর্ববর্তী সময়ের ক্ষতির কথা উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনে গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি গণভোটে সঠিকভাবে ভোট প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায্য বিচার ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি জেলা ভিত্তিক ভোটের তথ্য পর্যবেক্ষণের বিষয়েও তিনি বক্তব্য দেন।

কর্মসূচিতে তিনি দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিদ্যমান সমস্যার চিত্র উল্লেখ করে ভবিষ্যৎ সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্ষম, সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনের আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং