বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
জাতীয়

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী, সাধারণ সম্পাদক বাদশাহ্

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এম এম বাদশাহ্।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউ সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক নির্বাচন পরিচালনায় ক্র্যাবের পক্ষ থেকে সহায়তা করেন।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট এবং হাসান উজ-জামান পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ লাবু ১২৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিহাল হাসনাইন। তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট। অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট।

দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।

কার্যনির্বাহী সদস্য তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আইয়ুব আনসারী ও ১৩১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মাহবুব আলম। আরেকজন প্রার্থী হরলাল রায় সাগর ১২৯ ভোট পেয়েছেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা-

এ ছাড়া এবার সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার মোট ভোটার ছিলেন ২৯৯ জন। ভোটে অংশ নিয়েছেন ২৮৪ জন। ভোট বাতিল হয়েছে পাঁচ জনের।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ