সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জাতীয়

মেট্রোরেলের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়লো

কর্পোরেট সংবাদ ডেস্ক: মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছিল। তবে রাজধানীর যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে সরকার আরও ছয় মাসের জন্য কর ছাড় বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মেট্রোরেল টেকসই ও সাশ্রয়ী গণপরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মেট্রোরেলের ভাড়া যাত্রীদের জন্য সাশ্রয়ী থাকবে। একই সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান পরিবহন সংকট মোকাবিলায় মেট্রোরেল আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত