সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জাতীয়

এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী সত্যি সত্যি এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। সমন্বয়হীনতার সামান্যতম কোনো ত্রুটি-বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নেব না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় আটজন বিভাগীয় কমিশনার, আট জন ডিআইজি, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন এসপি, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২২৬ জন অংশগ্রহণ করেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কারো কাছে দায়বদ্ধ না। শুধু দায়বদ্ধ আইনের কাছে।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু নির্বাচন কমিশনেরই একজন। সুতরাং আপনারাও শুধু আইনের কাছে দায়বদ্ধ। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন, আমরা, আপনারা— সবাই মিলে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, সেটি যদি আমরা সফলভাবে করতে ব্যর্থ হই, আমরা সকলেই ব্যর্থ হব। বাংলাদেশ ব্যর্থ হবে।

তিনি ৫ আগস্টের কথা উল্লেখ করে বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে— আমরা কোথা থেকে কোথায় এসেছি। আমাদের তফসিল ঘোষণার পর থেকে একটি ঘটনা বাদে বাকি যতগুলোর নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়েছে মাঠ পর্যায়ে, প্রতিটি কার্যক্রম আইনসঙ্গতভাবে এবং খুব সাহসিকতার সাথে হয়েছে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমার আকুল আবেদন— নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠে নেমে পড়ুন, একসাথে মুভ করুন। জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়রা, মাঠে নেমে পড়ুন; একসাথে মুভ করুন। ওসি সাহেব, ইউএনও সাহেব, আনসার ভিডিপি অফিসার একসাথে মুভ করুন।

আরও পড়ুন:

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই: সিইসি

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত