সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জাতীয়

এবার আগরতলা ও গুয়াহাটির বাংলাদেশ মিশন থেকেও ভিসা সেবা বন্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।

এ বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মিশনের কর্মকর্তারা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই দুই বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, একই কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে শিলিগুড়ির ওই বাংলাদেশ ভিসা সেন্টারে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চ। সেখানে ভিসা সেন্টারের একটি সাইনবোর্ড ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।

এমনকি সেখানে কর্মরতদের ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। তারপরেই এই সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ নামে একটি স্বতন্ত্র সংস্থা।

এর আগে, দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভিসা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত