মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
জাতীয়

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থীক বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

বুধবার (২৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা ক্যাডার পদের চেয়ে চূড়ান্ত ফলে ৫০২ জন কম চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তখন ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। চূড়ান্ত ফলে নিয়োগের সুপারিশ করা হয়েছে ১৮০৭ জনকে।

আবেদন নেওয়ার সাড়ে পাঁচ মাসের বেশি সময় পর ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এতে অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন ২০২৪ সালের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।

এরপর গত ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়; যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ প্রার্থী। এ বিসিএসের ভাইভা পরীক্ষা গত ৮ জুলাই শুরু করেছিল পিএসসি, যা চলে ১০ নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনর্গঠিত পিএসসি বিসিএসে গতি আনার চেষ্টা করছে, যা নিয়ে চাকরিপ্রার্থীদের দাবি ছিল অনেক দিনের।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার