শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
জাতীয়

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোরেল যাত্রীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে চালু হয়েছে অনলাইন রিচার্জ সেবা। এর ফলে যাত্রীদের আর স্টেশনের লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই র‌্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করার সুযোগ তৈরি হলো। এই কার্ডে টাকা রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

এ সময় শেখ মইনউদ্দিন বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে র‍্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিরাপদে ও দ্রুততার সঙ্গে তাঁদের যাতায়াতের সুবিধার জন্য কার্ড রিচার্জ করতে পারবেন।

যেভাবে কাজ করবে নতুন সেবা

ডিটিসিএ (ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ)-এর নতুন এই ব্যবস্থায় যাত্রীরা ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ড রিচার্জ করতে পারবেন। রিচার্জের জন্য যাত্রীকে ডিটিসিএ-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর র‌্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

অনলাইনে পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম (এড ভ্যালু মেশিন) যন্ত্রে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না। যাত্রাপূর্বে অবশ্যই নির্দিষ্ট এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করে তথ্য হালনাগাদ করতে হবে। এরপর স্বাভাবিক নিয়মে গেটে টাচ করে যাতায়াত করা যাবে।

নীতিমালা অনুযায়ী, অনলাইন রিচার্জের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য যাত্রীদের অতিরিক্ত ফি দিতে হবে।

অনলাইনে রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। তবে সে ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে রিচার্জের সাত দিনের মধ্যে ফেরত নিতে পারবেন, সেক্ষেত্রেও একই পরিমাণ ফি প্রযোজ্য হবে।

অনলাইন রিচার্জ কার্যক্রম চালুর অংশ হিসেবে গত সোমবার থেকে ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র বসানো হবে।

বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী এই কার্ড ব্যবহার করছেন ও তারা নিয়মিত ১০ শতাংশ ভাড়া ছাড় পেয়ে থাকেন। বাকি ৪৫ শতাংশ যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।

কর্তৃপক্ষের আশা, আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী সময় দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে ও এতে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।

এই সম্পর্কিত আরো

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক