বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে
advertisement
জাতীয়

বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও একজন। শক্রবার (১৩ জানুয়ারি) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়ার খোকন বসাকের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তার কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

নিহতরা হলেন, খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। এছাড়া খোকন বসাক আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, রাত ২টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর খোকন বসাক বাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা ভেতরেই পুড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিহতদের বাড়ির জানালার গ্রিল কেটে বের করা হয়। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ