শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

সচিব বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি।’ তিনি জানান, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ।

তিনি বলেন, ২ মার্চ যে ভোটার তালিকা ফাইনাল করা হয়েছিল, তার তুলনায় এবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিই আমাদের মোট বৃদ্ধির হার নির্দেশ করছে।

ইসি জানায়, ২০২৫ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। নতুন সংযোজন ও হালনাগাদ শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জনে।

এক প্রশ্নের জবাবে সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা মনে করি বাড়ি বাড়ি যাওয়া, ভোটার নিবন্ধন কার্যক্রমে উদ্বুদ্ধকরণ এবং ধারাবাহিক প্রচারণার কারণেই ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

এর আগে ২ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও জানান, ‘যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এর আগে ৩১ আগস্ট প্রকাশিত সম্পূরক তালিকায় দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

সেই সময়ে নতুন যুক্ত হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন ভোটার-যার মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

এ ছাড়া, চলতি বছরের ২ মার্চের তালিকার পর ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে সম্পূরক খসড়া ভোটার তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হয়। সে তালিকায় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন-এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন, নারী ২৭ লাখ ৭৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৫১ জন।

এই সম্পর্কিত আরো

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

জেবিএল প্রো অডিও বাংলাদেশ নিয়ে এসিআই মটরসের নতুন যাত্রা

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষ, বিএনপি নেতা নিহত