রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ
জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা জনগণকে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করাই এ দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র কার্যকর সমাধান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো একমাত্র কার্যকর সমাধান। এক্ষেত্রে কোনো বিকল্প নেই।’

সোমবার নিউইয়র্কে অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাতে অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন।

বৈঠকে তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য তহবিল ঘাটতি এবং মঙ্গলবারের আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা হতে যাওয়া সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘আশা করি মঙ্গলবার অনুষ্ঠিতব্য সম্মেলনে কিছু কার্যকর প্রস্তাব উপস্থাপন করা হবে। এটি এমন একটি বিষয় যা বিশ্বের অগ্রাহ্য করার সুযোগ নেই।’

জুলি বিশপ রোহিঙ্গাদের সহায়তায় তহবিল উৎস বৈচিত্র্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ওআইসি সদস্য দেশগুলোকে তাদের অবদান বৃদ্ধি করার আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

আরও পড়ুন:

পাচার হওয়া কিছু অর্থ ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে: অর্থ উপদেষ্টা

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ