রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: - বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি কমলো জ্বালানি তেলের দাম ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের বহু বছর পর আপনাদের মাঝে ফিরেছি: শেরপুরে তারেক রহমান
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

কর্পোরেট সংবাদ ডেস্ক: সোমবার (১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি। এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি— এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে।’

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন:

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

এই সম্পর্কিত আরো

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি

কমলো জ্বালানি তেলের দাম

ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল

লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক

বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ

সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের

বহু বছর পর আপনাদের মাঝে ফিরেছি: শেরপুরে তারেক রহমান