রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পরিবার বলছে অন্যায়: - নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: - বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি
জাতীয়

কৃষি জমি রক্ষায় দ্রুত কৃষি আইন প্রণয়ন করা হবে: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ) : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো :জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, কৃষি জমি রক্ষায় খুব দ্রুত কৃষি আইন উন্নয়ন করা হচ্ছে। যাতে কৃষি জমি নষ্ট করে কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠতে পারে। এ আইনে কৃষি জমি সুরক্ষা হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোর উদ্বোধনকালে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন থেকে এলজিইডি কৃষকদের জমির উপর দিয়ে নতুন রাস্তা করলে তার উপযুক্ত মূল্য দিতে হবে। রোডস এন্ড হাইওয়ে জমি নিলে তিনগুণ দাম দিতে হবে।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে দেশব্যাপী একশো মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে। যাতে কৃষক ও ভোক্তারা সুবিধা পান। উপদেষ্টা কৃষকদের মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

খোলামেলা আলাপকালে কৃষকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রযুক্তির নির্ভর হওয়ায় কৃষকদের কর্মসংস্থান কমে যাচ্ছে। তারাও অনেকটা অলস হয়ে যাচ্ছে। তাই কৃষকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সরকার কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার সমন্বয় করছেন । কৃষকদের দাবির প্রেক্ষিতে কৃষি জমির জলাবদ্ধতা ও সিংগাইর -মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত খালটি দূষণ ও দখল মুক্ত করার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন উপদেষ্টা।

কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন – মো: হারুন শেখ, জাহাঙ্গীর আলম, শেখ রায়হান, সাইফুল ইসলাম ও কহিনুর ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন – কৃষি অধিদপ্তরের সচিব এমদাদুল হক, কৃষি স¤প্রসারণ সচিব সাইদুল আনম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, কৃষি বিভাগের পরিচালক ড.মো, এমদাদুল্লাহ মিয়ান,পরিচাল সরেজমিন উইং এমদাদুর রহমান মন্ডল, জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোছা ইয়াসমিন খাতুন , জেলা কৃষি অফিসার রবি আহনুর আহমেদ, সিংগাইর উপজেলা নির্বাহী কামরুল হাসান সোহাগ, সহকাররি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার হাবিবুল বাশার ও থানার ওসি জেওএম তৌফিক আজম প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

পরিবার বলছে অন্যায়: নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি