রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হচ্ছে সব ইটভাটা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বায়ুদূষণ রোধ করার লক্ষ্যে ঢাকার সাভার উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এর ফলে আগামী সেপ্টেম্বর মাস থেকে এ উপজেলার সব ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

রোববার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এ বিষয়ে একটি পরিপত্র জারি করেন। বাংলাদেশ সরকার পরিবেশ সুরক্ষার জন্য বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৫ অনুযায়ী এই ঘোষণা দিয়েছে।

এই ঘোষণার প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে। কেবল নির্ধারিত প্রযুক্তিনির্ভর ইটভাটাগুলো কার্যক্রম চালাতে পারবে। এছাড়া উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মান জাতীয় সীমার প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে প্রবাহিত উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব বাতাস ঢাকার ওপর দূষণের প্রভাব ফেলে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে সাভারসহ ঢাকা ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ কমবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এই ঘোষণাকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা