সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণে বাড়ছে ভিসা ফি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার রয়েল থাই দূতাবাস। বুধবার (৬ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভিসা ফি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে ৩১ আগস্ট পর্যন্ত যারা আবেদন করে ভিসার ফি পরিশোধ করবেন, তারা আগের ফির আওতায় থাকবেন।

নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭ হাজার ২০০ টাকা, ট্যুরিস্ট ভিসা ৪ হাজার ৫০০ টাকা এবং মাল্টিপল ট্যুরিস্ট ভিসা ২২ হাজার ৫০০ টাকা।

এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাসপোর্ট ইস্যু এবং লিগালাইজেশন ফিও নতুনভাবে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে একটি নতুন অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে নির্ধারিত ফি একবারে পরিশোধ করতে পারবেন। তবে দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে এবং একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং কোনো অর্থ ফেরতও দেওয়া হবে না।

দূতাবাস জানায়, ভবিষ্যতে আরও কিছু সেবা ফি সমন্বয়ের পরিকল্পনা রয়েছে যা সময়মতো জানিয়ে দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা