সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

কর্পোরেট সংবাদ ডেস্ক: মালয়েশিয়া সরকার ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে না পারা কিছু সংখ্যক বাংলাদেশি কর্মীকে নিয়োগে সম্মত হয়েছে। এই নিয়োগ কার্যক্রম হবে সরকারি জনশক্তি রপ্তানিকারক সংস্থা বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)-এর মাধ্যমে।

শুক্রবার (২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এই বিশেষ কর্মী নিয়োগের পদ্ধতি ও যে সব খাতে শ্রমিক নেওয়া হবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে মালয়েশিয়ার নির্মাণ ও পর্যটন খাতে। নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া হবে যাতে সব কিছু স্বচ্ছ ও সঠিকভাবে হয়।

এর আগে হাইকমিশনের পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছিল, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে কিছু প্রতারক চক্র সক্রিয়। অথচ এই অঞ্চলে কর্মী নিয়োগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) বা দ্বিপাক্ষিক চুক্তি নেই।

হাইকমিশন জানায়, এসব প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নিয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এসব নিয়োগ অবৈধ ও প্রতারণার শামিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশি কর্মীদের শুধু সরকার অনুমোদিত চ্যানেল, যেমন বোয়েসেলের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। সবাইকে সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন:

৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট: প্রেস উইং

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা