সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

১০২ এসিল্যান্ড বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য সারাদেশে এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের শতাধিক এসিল্যান্ডকে দেশের আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে বলে জানা গেছে।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী এসিল্যান্ডদের মধ্য থেকে ৭ জনকে ময়মনসিংহ বিভাগে, ১০ জনকে বরিশাল বিভাগের, ১৩ জন কে রংপুর বিভাগে, ৭ সিলেট বিভাগে, ১৫ জনকে খুলনা বিভাগে, ১৩ জনকে রাজশাহী বিভাগে, ১৫ জনকে চট্টগ্রাম বিভাগে এবং ২২ জনকে ঢাকা বিভাগে বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হয়।

জানতে চাইলে উপ-সচিব শহিদুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে বলেন, বর্তমানে মাঠে তথা দেশের বিভিন্ন স্থানে ৩৭ তম এবং ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে সিনিয়র হিসেবে ৩৭ তম ব্যাচের শতাধিক কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

তিনি বলেন, এসব এসিল্যান্ডের শূন্য পদে নতুনভাবে ৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হবে। ৪০ তম বিসিএস ক্যাডার কর্মকর্তারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ হলে তাদেরকে এসিল্যান্ড হিসেবে সারাদেশে পদায়ন করা হবে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা