বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
জাতীয়

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৯ জুলাই) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খসড়া ভোটার তালিকার বিষয়ে ওজর আপত্তি যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আলী নেওয়াজ বলেন, আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত ভোটার তালিকা কখন প্রকাশ করা হবে এবং সেটা আগস্ট মাসের মধ্যে হতে পারে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে সেটা আগস্ট মসের মধ্যে হবে কি না সেটা এই মুহূর্তে বলতে পারছি না।

তবে ইসি সূত্রে জানা গেছে, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, চলতি মাসেই এই খসড়া ভোটার তালিকাটা আমরা প্রকাশ করব। এছাড়া ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটাও আমরা প্রকাশ করব। কেন না কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছে, তারাও তালিকায় আসবে। এরপর ওজর আপত্তি এবং সংশোধনের ব্যাপার শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন:

একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

‘জুলাই গণঅভ্যুত্থানে আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে’

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ