শনিবার, ০৭ মার্চ ২০২৬
শনিবার, ০৭ মার্চ ২০২৬
শিরোনাম
মেটাবলিক সার্জারি নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আলোচনা সভা ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস-বাংলালিংকের অংশীদারিত্ব আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: - ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন অনুপস্থিতি ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প
জাতীয়

দেশের সবচেয়ে বড় শত্রু মাদক আর দুর্নীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় দুটো শত্রু হলো মাদক আর দুর্নীতি। এলাকা ভিত্তিক তৎপরতা দেখিয়ে কাজ হবে না, মাদকের গডফাদারদের ধরতে হবে।

বুধবার (২৫ জুন) ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি এ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। শুধু মাদক নিরাময় কেন্দ্র করে সমস্যার সমাধান করা যাবে না। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে সে লক্ষ্যে মাদক ঢোকানোর সাথে যারা জড়িত তাদের সম্পর্কে আমাদের তথ্য দেন। মাদকে আমাদের ভাই-বোন ছেলে-মেয়ে সবাই সম্পৃক্ত হয়ে গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনবল ও সক্ষমতা বাড়ানো হয়েছে। ১৪০০ কোটি টাকার মাদক নিরাময় কেন্দ্র তৈরি করা হয়েছে। মাদক বাহকদের ধরে লাভ নেই। গড ফাদারদের ধরতে হবে।

তিনি বলেন, মাদকসেবীদের সংখ্যা যেন ক্রমান্বয়ে কমে আসে। যেভাবেই হোক আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক ও দুর্নীতি কীভাবে বন্ধ করা যায় চেষ্টা করছি। আমরা পুরোপুরি সফল হয়েছি বিষয়টা তা নয়। তবে আমরা চেষ্টা করছি। আজকাল অনেক বদি তৈরি হয়ে গেছে। তাদেরকে কীভাবে ধরা যায়, সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি। তাই নিরাময় কেন্দ্রে যেন না যেতে হয়, সেই চেষ্টা থাকতে হবে।

আরও পড়ুন:

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

শুক্র-শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে

এই সম্পর্কিত আরো

মেটাবলিক সার্জারি নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা’র আলোচনা সভা

ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস-বাংলালিংকের অংশীদারিত্ব

আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন অনুপস্থিতি

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল

নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: জাতিসংঘ মহাসচিব

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১১ দফা নির্দেশনা

ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প