মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
জাতীয়

জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে।

রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে কর্মকর্তাদের ঈদুল আজহা পরবর্তী মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আজ পর্যন্ত আপনাদেরকে যতকাজ দিয়েছি, কোন কাজে আপনারা ব্যর্থ হননি। টাইম ফ্রেমের মধ্যেই আপনারা সব কাজ করেছেন। সুতরাং নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ যা বাকি আছে, অনেকগুলো আমরা এগিয়ে নিয়েছি। আমাদের কাজ অনেকদূর এগিয়ে আছে। এখন সবাই মিলে ফিনিশিং দিতে হবে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, আমাদের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করা, আইন অনুযায়ী কাজ করা, বিবেক সম্মতভাবে কাজ করা।

সিইসি আরো বলেন, ‘আমরা থাকব রেফারির ভূমিকায়। যারা খেলবে খেলুক। খেলে যারা জিতবে জিতুক। আমাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সবসময় বলে যাচ্ছেন, আমি একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। কিসের ওপর ভিত্তি করে উনি কথাটা বলছেন। এই যে উনি ওয়াদাটা দিচ্ছেন, বিশ্বব্যাপী দিচ্ছেন। আমাদের ওপর আস্থা আছে বলেই ওয়াদাটা দিচ্ছেন।

আরও পড়ুন:

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

জাতীয় পতাকা পরিবর্তনের দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: প্রেস উইং

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান