মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
জাতীয়

দক্ষ শ্রমিক গড়তে জেলা পর্যায়ে ৭০টি টিটিসি নির্মাণের পরিকল্পনা

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিদেশে কর্মী প্রেরণ বৃদ্ধির জন্য চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে, জেলা পর্যায়ে ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া উপজেলা পর্যায়ে ৪০টি টিটিসি’র কার্যক্রম জোরদারকরণসহ আরও ৫০টি উপজেলায় নতুন ৫০টি টিটিসি নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ সব পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তার এ বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

বাজেট বক্তৃতায় উপদেষ্টা আরও বলেন, বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

ড. সালেহ উদ্দিন বলেন, ইতোমধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে এ সুবিধা বিস্তৃত করা হবে।

এছাড়া প্রতারিত কর্মীদের অভিযোগ দাখিল ও প্রতিকারের জন্য ডিজিটাল সিস্টেম প্রবর্তন, অভিযোগ তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগ নিষ্পত্তি (এডিআর) এর ক্ষমতা অর্পণ করাসহ জেলা পর্যায়ে এডিআর ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং অভিযোগ ব্যবস্থাপনা সেল গঠন করা হবে বলে উপদেষ্টা তার বক্তৃতায় উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান